সীতাকুণ্ড ও মীরসরাইয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার

ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিন খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সীতাকুণ্ড ও মীরসরাইয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার।

টিমের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম; গোলাম মাঈনউদ্দিন হাসান, উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম; জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম; আপ্রু মারমা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম; মোহাম্মদ আবদুল মতিন; মোস্তাক আহমেদ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, চট্টগ্রাম; মোঃ বোরহান উদ্দীন, পরিচালক, জেলা তথ্য অফিস, চট্টগ্রাম (সদস্য সচিব) এবং মোহাম্মদ বশির আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, চট্টগ্রাম।

পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম ও মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলায় কেন্দ্র নং–১৭ টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩৬৬৪ জন; পুরুষ ১৮১০, মহিলা ১৮৫৪) এবং কেন্দ্র নং–২৩ সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র (মোট ভোটার ৫২৯১ জন; পুরুষ ২৭০৫, মহিলা ২৫৮৬) পরিদর্শন করা হয়।

এছাড়াও মীরসরাই উপজেলায় ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৪১৫৭ জন, ভোটকক্ষ ৮টি) এবং পশ্চিম খইয়াছড়া এলাকার খইয়াছড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩৩২১ জন, ভোটকক্ষ ৬টি) পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা এবং নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

ইসমাইল ইমন, চট্টগ্রাম