বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা সম্প্রতি ইন্ডাস্ট্রির নানা ত্রুটি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে একটি ছবির সেটে কোনো দোষ না থাকা সত্ত্বেও এক পরিচালক তাঁকে সবার সামনে গালিগালাজ করেছিলেন। ছোট চরিত্রে অভিনয় করলেও পরিচালকের রাগ তাঁর ওপর ঝাড়েন, যা তাঁকে ভীষণভাবে কষ্ট দিয়েছিল।
নীনা বলেন, সেই সময় শুধুমাত্র টাকার প্রয়োজনে কিছু কাজ করতে হয়েছিল, যেগুলোর জন্য পরে তিনি আফসোস করেছেন। এমনকি কিছু ছবি মুক্তি না পাওয়ার জন্য বাড়িতে প্রার্থনাও করেছিলেন। তাঁর আত্মজীবনী ‘টু টেল দ্য ট্রুথ’-এ এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
‘বাধাই হো’ ছবির মাধ্যমে ৬০ বছরের পরে নতুন করে জনপ্রিয়তা পান নীনা গুপ্তা। এক সময় কাজ না পেয়ে ইনস্টাগ্রামে কাজ চেয়েও পোস্ট করেছিলেন, যা ভাইরাল হয়। বর্তমানে ইন্ডাস্ট্রির পরিবেশ আগের তুলনায় অনেক বদলেছে বলেও জানান তিনি।
-বিথী রানী মণ্ডল










