পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে এসে প্রতারণা করতে চাইছে: অধ্যাপক আশরাফ আলী আকন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে ফিরে এসে আবারও জনগণের সঙ্গে প্রতারণা করতে চাইছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তনের জন্য ইসলামের পক্ষের মার্কা হাতপাখায় ভোট দিতে হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে হাতপাখার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদগঞ্জ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আল্লামা মুকবুল আহমেদের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি,জেলা কমিটি ও উপজেলা কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাহেদ বিন তাহের, চাঁদপুর