আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাইঃজাইমা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ‘আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই। এর জন্য আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পলিসি লেভেলে নারীরা না থাকলে পলিসি প্রণয়নে ভূমিকা রাখতে পারবেন না। রাজনীতিতে নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী রাজনীতিবিদদের ধারাবাহিকতা না থাকলে নারীরা হারিয়ে যায়। কাজেই নারী রাজনৈতিক কর্মী তৈরিতে পাইপলাইনের দিকে নজর দিতে হবে।

জাইমা রহমান বলেন, ‘নারীদের লিডারশিপ তৈরির জন্য মেন্টরশিপ আর ট্রেইনিংয়ের ব্যবস্থা করতে হবে। নারীদের জন্য অর্থায়নের ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কারও যদি রাজনীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে কীভাবে বুঝবে এইভাবে এই পথে যাওয়া উচিত। তাল গাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কীভাবে ছোট গাছটা আবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের ওইভাবে দেয়া হয় না। সব ছেলেরা করবে এমন নয়, নারীদের সংযোগও থাকতে হবে।’

জাইমা রহমান বলেন, ‘অর্থনীতি বড় একটা বিষয় রাজনীতিতে যদি চলতে চান। অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা দিতে হবে। নারী নেত্রীদের সেই সুবিধা দেয়া হলে, নারীরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না এটা কমে আসবে।’
 
তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে।
-মেহেরীন//