লংগদু থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও লাল কালির জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামী গ্রেফতার

আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, লংগদু থানা, জনাব মোঃ জাকারিয়া মহোদয়ের তত্ত্বাবধানে লংগদু থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা এবং ০১ (এক)টি লাল কালির জিআর পরোয়ানাভুক্ত ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করেন।

সন্ধ্যা আনুমানিক ১৯.৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) ফয়জুল হাকিম খাঁন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাপ্তাই থানাধীন শীলছড়ি এলাকা, রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম সুজন গুপ্ত (৩৬), পিতা- মৃত সুকুমার গুপ্ত, সাং-জালিয়াপাড়া, থানা-লংগদু, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

দর্শন চাকমা, রাঙ্গামাটি