ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে রাজনৈতিক দল,প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ফেব্রুয়ারি) সকাল এগারোটায় সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুখ,দুঃখ এবং দাবিদাওয়া সহ সমস্ত কিছু প্রিজাইডিং অফিসার দেখবেন। তিনি আরো বলেন
প্রিজাইডিং অফিসারের একটা ক্ষমতা রয়েছে,তিনি নির্বাচনীপ্রার্থী থেকে শুরু করে, পোলিং এজেন্ট এবং বাহিরের সাংবাদিক সহ সবার ক্ষেত্রেই প্রিজাইডিং অফিসার যদি মনে করে যে, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তাহলে সবাইকে গ্রেফতার এর আদেশ দিতে পারেন।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করতে দায়িত্বশীল সকলের নিকট অনুরোধ জানান।
-মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ










