রটারড্যাম উৎসবে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘মাস্টার’

ঢাকায় ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার রাত ৮টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে অবস্থান নেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও হামলাকারী পুলিশের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা।

রেড জুলাই খুলনার আহ্বায়ক মিরাজ হোসেন বলেন, ‘দুই মাস হয়ে গেল, হাদি হত্যার বিচার ইন্টেরিম করতে পারল না। অথচ পুলিশ আমাদের ভাইদের ওপর হামলা করে যাচ্ছে। এ দেশে বিচার চাওয়া কি অপরাধ।’ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী আন্দোলন চলবে বলে জানান তিনি।

-সাইমুন