বগুড়ার মহাস্থান কেন্দ্রীয় মাজার মসজিদে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

বগুড়ার মহাস্থান কেন্দ্রীয় মাজার মসজিদে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহঃ) এর মাজার মসজিদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম এর সার্বিক ব্যবস্থাপনায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশমাতা প্রয়াত বেগম খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শিবগঞ্জ আসনে সংসদ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম,মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা এএইচ এম রবিউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, বিএনপি নেতা জহুরুল ইসলাম, হেলাল উদ্দিন বিএসসি সহ অত্র জামে মসজিদের মুসল্লীবৃন্দ। শেষে জিয়া পরিবার সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, অত্র মাজার মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ এমদাদুল হক।

গোলাম রব্বানী শিপন, বগুড়া