অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন ইভেন্ট প্রচারণা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে যে ‘মশাল মিছিল’ ইভেন্ট ছড়িয়েছে, তা ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে তার দপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর সম্পৃক্ততা ছাড়াই তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে। এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ বিশ্বাস না করে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

-সাইমুন