বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো; কেরামত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক কমান্ডার আব্দুল কাদের হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আ. হক, আনিসুর রহমান খন্দকার, আ. সালাম, ডাক্তার আলতাফ হোসেন, মোকছেদ মোল্লা ও কুদ্দুস মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সমর্থন জানিয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মনির হোসেন, বরিশাল