‘এবারের ভোট বাউফলের পক্ষে হোক’এই প্রতিবাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর-২ বাউফল আসনের ১১দলীয় দাড়িঁপাল্লার এমপি প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয় সাংবাদিকদের উপস্থিতে লিখিতভাবে পাঠ করা হয়। বাউফলের সার্বিক ইন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে ৮দফা অঙ্গীকার এবং পৌরসভাসহ ইউনিয়নভিত্তিক উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয় ইশতেহারে।
ইশতেহারে গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে,১১দলীয় প্রার্থী নির্বাচিত হলে ৬০ দিনের মধ্যে বাউফল থেকে মাদক নির্মূল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ কমিটি গঠন করে এবং ৯০ দিনের মদ্যে সকল প্রকার দুর্নীতি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। বগা সেতু বাস্তবায়ন,কালাইয়া-পটুয়াখালী-বগা-বাহেরচর সড়ক টু লেনে উন্নীতকরন,নদী তীরবতী এলকায় স্থায়ী সিসি বøক ও বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধেল ব্যবস্থা করা।
এছাড়াও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীতকরন,যুব সমাজের জন্য খেলাধুলার জন্য বাউফল পাবিলিক মাঠটি একটি উন্নীত ধরনের মিনি স্টেডিয়াম নির্মাণ,দখলকৃত সকল খাল দখলমুক্তকরন এবং জলাবদ্ধতা নিরসনে নৌচলাচলের সুবিধার্থে খাল খননের উদ্যোগ গ্রহন করা হবে। বেকারত্ব দূরীকরনে স্থানীয়ভাবে শিল্পকারখানা স্থাপন,ব্যবসা-বানিজ্যের সম্প্রসারণের মাদ্যমে কর্মসংস্থান সৃষ্টি,কাঁচা ও ভাঙ্গা সড়ক সংস্কার,কালিশুরী অঞ্চলসহ উত্তর বাউফলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
নাজিরপুর,কেশবপুর,কাছিপাড়া ও ধুলিয়া নদী ভাঙন কবলিত এলকার ক্ষতিগ্রহস্থ পরিবারদের পুর্নবাসন,ডিজিটাল ট্যাস্কব্যবস্থা,নাগরিক সেবা অ্যাপ ও অনলাইন অভিযোগ গ্রহনের মাদ্যমে বাউফল পৌরসভাকে আধুনিক ও স্মার্ট শহরে রুপান্তরের কথাও তলে ধরা হয়। স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক তহবিল গঠন,তাদের চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ,হিন্দ্র সম্প্রদায়ের জন্য শ্নশানঘাট নির্মাণ,নারীর ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনা,জেলে সম্প্রদায়ের জীবিকা ও নিরাপত্তা,কৃষকদের ফসলী জমি কেহ যাতে দখল করতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা সহকারী জামায়াতের সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ,উপজেলা জামায়াতের আমির মাও.মোঃ ইছাহাক,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মোঃ আলমঙ্গীর হোসেন,এবি পাটির অ্যাডভোকেট রুহুল আমিন,উপজেলা খেলাফত মজলিসের মাও,আইউব বিন মুসা,অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি,ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতিসহ জুলাই যোদ্ধায় শহীদ পরিবারের সদস্যরা।
মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী










