বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ভূরঘাটা মজিদ বাড়ি এলাকা থেকে একটি স্বাগত র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে মাছ বাজারের বটতলা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন। এ সময় সংগঠনের সাফল্য কামনা করা হয়।
স্বাগত র্যালি শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রিফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি, পৌর আমির এবং মাদারীপুর-৩ আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম।
এছাড়া স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশ
হাবিবুর রহমান সুমন,মাদারীপুর










