সুমন শেখ রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে ট্রাক প্রতীকের একটি নির্বাচনী গাড়ি ভা’ঙ’চু’রে’র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রচারণা চলাকালে দু’র্বৃ’ত্ত’রা হঠাৎ গাড়িটিতে হা’ম’লা চালিয়ে কাঁচ ভা’ঙ’চু’র ও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকিং ও প্রচারণা চালানোর সময় একদল ব্যক্তি এসে গাড়িটি লক্ষ্য করে ই’ট-পা’ট’কেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাঁচ ও সাইড অংশ ভে’ঙে যায়। ঘটনাস্থলে আ’ত’ঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রচারণা সাময়িকভাবে ব’ন্ধ হয়ে যায়।
এ ঘটনায় ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে বা’ধা’গ্রস্ত করতেই এ হা’ম’লা চালানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সুমন শেখ, রাজবাড়ী










