পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লা আসাদ, পৌর মেয়র আজাহার আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপরে একে একে বোদা উপজেলা বিএনপি, বোদা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়