বগুড়ার সন্তান তারেক রহমানকে বিজয়ী করতে গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বগুড়ায় নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের নেতৃত্বে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও বগুড়া সদর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গোকুল মেড় হাট পাড়া গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করা হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বগুড়াকে একটি আধুনিক মডেল জেলায় রূপান্তরে তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে বক্তারা বলেন, তারেক রহমান বগুড়ার সন্তান এবং সাধারণ মানুষের প্রতিনিধি। তিনি সরকার গঠন করতে পারলে বগুড়াবাসী সব ধরনের নাগরিক সেবা পাবে। বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় ধরে বগুড়ার মানুষ অবহেলার শিকার হয়েছে, এখন উন্নয়নের সুযোগ এসেছে। তাই গোকুল এলাকার মানুষ বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তারেক রহমানের ঘোষিত কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন ও ভাতা প্রদানের প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়। পাশাপাশি ভোটারদের ফজরের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম মুক্ত, অ্যাডভোকেট মোখলেছ, দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিক রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু সাঈদ, সহ প্রচার সম্পাদক সনেট, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিজয়, সাধারণ সম্পাদক জিএম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও মহিলা দলের সভাপতি শিউলি বেগম, সাধারণ সম্পাদক খুশি বেগমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গোলাম রব্বানী শিপন, বগুড়া- প্রতিনিধি/