কোন ষড়যন্ত্রে কাজ হবে না ধানের শীষের বিজয় নিশ্চিত : তালায় ধানের শীষের প্রার্থী হাবিব

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় তালা বিদের স্কুল মাঠে তালা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আমার জনপ্রিয়তার কারণে বারবার আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে, এখনো অনেকে আমার জনপ্রিয়তা দেখে অনেকে বিভিন্ন ষড়যন্ত্রই লিপ্ত হয়েছে, আর কোন ষড়যন্ত্র এই কাজ হবে না, তালা কলারোয়ার মানুষ হাবিবকে বেছে নিয়েছে, তার প্রমাণ আগামী ১২ই ফেব্রুয়ারিতে ধানের শীষে ভোট দিয়ে তালা ও কলারোয়ার মানুষ প্রমাণ করবে। করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেয়া হবে।

নির্বাচনীয় জনসভায় তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিএনপি নেতার জোয়ারদার ফারুক হোসেন
তালা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক এস কে ফারুক প্রমুখ।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মোঃ ইমন ইসলাম,সাতক্ষীরা/