‘অতৃপ্ত’ নারীদের জন্য আর্মেনিয়ায় নতুন মন্ত্রণালয়ের প্রস্তাব

শারীরিকভাবে ‘অতৃপ্ত’ নারীদের জন্য পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়ায় নতুন মন্ত্রণালয়ের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয়ের নাম ‘মিনিস্ট্রি অব সেক্স’। একটি বিদ্রোহী রাজনৈতিক দলের প্রস্তাব অনুযায়ী এই মন্ত্রণালয় গঠন করা হচ্ছে।

আসন্ন নির্বাচনের আগে গঠিত স্ট্রং আর্মেনিয়া দলের অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে যৌন অতৃপ্তিই মূল কারণ। ওই সমস্যার সমাধানে একটি মন্ত্রণালয় গঠন করা উচিত কি না–এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, “হ্যাঁ, এবং এই মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।”

মিনিস্ট্রি অব সেক্সের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আরমেন খাচিকিয়ান। ‘ট্রায়াঙ্গল’ নামের এক পডকাস্টে তিনি বলেন, যৌন অতৃপ্তির কারণেই নারীরা আগের তুলনায় রাজনীতিতে বেশি সক্রিয় হয়ে উঠছেন।

পডকাস্টের সঞ্চালক লেভন সারগিজভ প্রস্তাব দেন, এসব বিষয় দেখভালের জন্য একটি মন্ত্রণালয় গঠন করা উচিত। কারাপেতিয়ান বলেন, মন্ত্রণালয়টির নাম হওয়া উচিত ‘মিনিস্ট্রি অব সেক্স’।

কারাপেতিয়ান আরও দাবি করেন, এই মন্ত্রণালয় আর্মেনিয়ার কমতে থাকা জন্মহার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যদিও তিনি কোনও নির্দিষ্ট পদক্ষেপের কথা উল্লেখ করেননি।

এ মন্তব্যের তীব্র সমালোচনা করেন ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সংসদ সদস্য সোনা গাজারিয়ান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্যগুলোকে ‘নিরেট সেক্সিজম’ বলে আখ্যা দেন। তিনি লিখেছেন, নারীদের নিজস্ব সিদ্ধান্তের অধিকার কেড়ে নেওয়া, তাদের পুরুষের কল্পনা ও অশ্লীল প্রতিশ্রুতির স্তরে নামিয়ে আনা, এটি একটি জঘন্য কাজ। অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করে লাভ নেই।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা কারাপেতিয়ানের মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। নারীবাদী ইনফ্লুয়েন্সার লুসি কোচারিয়ান এক পোস্টে বলেন, “আপনার নির্বাচন-পূর্ব যৌন লালসা আর্মেনিয়ার নারীদের গায়ে চাপিয়ে দেবেন না।”

সমালোচনার মুখে কারাপেতিয়ান দাবি করেন, তার বক্তব্য প্রসঙ্গের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তিনি আর্মেনিয়ার রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে জনগণকে ‘ভেতর থেকে ধ্বংস করার’ অভিযোগ তোলেন।

তিনি প্রশ্ন তোলেন, “সরকার কি আমার শব্দচয়ন নিয়ে বিরক্ত, নাকি এই কারণে যে আমি খোলাখুলি সমস্যার কথা বলছি? একটি সুস্থ সমাজ ও একটি সুস্থ আর্মেনিয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য

-সাইমুন