নাটোরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রলাপের অভিযোগে বিএনপির চার নেতাসহ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নজরুল ইসলাম ওরফে নিরুকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও জিয়া মঞ্চের আহ্বায়ক নজরুল ইসলাম ওরফে নিরুকে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন, সিংড়া পৌর বিএনপির সদস্য বোরহান উদ্দিন বাবু, উপজেলার তিন নম্বর ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনছুর মোল্লা, সাত নম্বর লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ ও দলীয় নির্দেশ অমান্য করে নাটোর-৩ সিংড়া আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের বহিস্কার করা হয়েছে।
-সাইমুন










