নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে।
বৃহস্পতিবার দ্বিতীয় জনসভায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে এক জনসমাবেশে বক্তব্য তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিস ময়ূন, ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ, সহ সাংঘঠনিক মিফতাহ সিদ্দিকী জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্বল প্রমুখ।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছ্ যারা বাক-স্বাধীনতা থেকে ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।তিনি বলেন, বিএনপির সরকার ,মা-বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, বহু মানুষ বিদেশে যায় তাদের আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই। এর আগে মৌলভীবাজার ৪ আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়।