ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ -১( কিশোরগঞ্জ সদর -হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলামের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । সোমবার রাতে পশ্চিম দ্বীপেশ্বর ৭,৮ ৯ নং ওয়ার্ডের বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলাইল সিরাজীর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সফল সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় এসোসিয়েশানের সভাপতি, শিল্পপতি মোঃ মাসুদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সস্মার্ট, হোসেনপুর পৌর বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম, কৃষকদলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম,কৃষকদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল ফয়েজ টুটুল, উপজেলা যুবদলের সদস্য লিটন, পৌর যুবদলের আহব্বায়ক শরিফ আহম্মেদ শরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক নাঈম আহম্মদ প্রমুখ।
এসময়ে প্রধান অতিথি বক্তব্যে প্রথমে মাসুদ আলম বলেন, হোসেনপুরে আমি আপনাদের মাঝে বিএনপির একজন কর্মী হয়ে বেঁচে থাকতে চাই, পদ-পদবীতে আমার কোন লোভ নেই, দীর্ঘ ১৭ বছর হাসিনার নিপিড়ন নির্যাতন শিখার হয়েও বিএনপি ছাড়িনি ও মাজহারুল ইসলাম ভাই আমাদেরকে চেড়ে এক মিনিটের জন্যও রাজপথ ছাড়েন নি। তাই সকলের কাছে করজুর অনুরোধ করছি সকলেই একটি একটি ভোট দিয়ে মাজহারুল ইসলাম ভাইকে ধানের শীষ মার্কা জয়জুক্ত করবেন।
এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
সভাটি পরিচালনা করেন আড়াইবাড়িয়ার ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা দায়েন্তাজ।
মোঃ শামছুল হক,হোসেনপুর,কিশোরগঞ্জ










