SOLE UAS-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং SOLE USA-এর প্রতিষ্ঠাতা, উইথ ফোরামের ফাউন্ডার ও আমেরিকা বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. গোলাম রাব্বানী ‘নয়ন বাঙালি’র জন্মদিন উপলক্ষে মাদারীপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদারীপুরবাসীর পক্ষ থেকে কেক কাটা হয় এবং ড. গোলাম রাব্বানী ‘নয়ন বাঙালি’সহ SOLE USA এর উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শপথ বাক্য পাঠ পরিচালনা করেন মানবাধিকার কর্মী, ইনভেষ্টিগেটিভ জার্নালিস্ট ও SOLE USA-এর সম্মানিত জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ আহসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত স্বদেশ-এর মাদারীপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সুমন, দৈনিক ঘোষণা-এর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম সোহাগ কাজী, মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি টিপু সুলতানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী ও সম্মানিত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের শিক্ষা, আইন ও সামাজিক উন্নয়নে এবং বাংলাদেশে স্বচ্ছ রাজনৈতিক ধারা প্রবর্তনে বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ড করে SOLE USA গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
হাবিবুর রহমান সুমন,মাদারীপুর










