নির্বাচনকালীন গণভোট: জনমত তৈরিতে মাঠে দিনাজপুর সরকারি কলেজ শিবির

ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখা কর্তৃক আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গণভোট নিয়ে প্রচারণা করেন। এসময় সাধারণ শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, ছাত্র সমাজের কাছে লিফলেট, স্টিকার বিতরণ করতে দেখা যায় এবং তাদের মাঝে তুলে ধরেন হ্যাঁ তে ভোট দিলে কি কি হবে এবং না তে ভোট দিলে কি হবে।
দিনাজপুর সরকারি কলেজ ছাত্রশিবির,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সেক্রেটারি মাসুদ রানা । তিনি বলেন, হ্যাঁ তে ভোট দিলে কি হবে এবং না তে ভোট দিলে কি হবে আর কি হবে না।
এসময় শিক্ষার্থীরা হ্যাঁ ভোটের পক্ষে আছেন এবং সবাইকে হ্যাঁ গণভোটের পক্ষে ভোট দিতে বলেন। তারা আরো বলেন, জুলাই সনদের ভিত্তিতে নতুন রাষ্ট্র গড়তে চান তাই হ্যাঁ কে বেছে নিয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা গণভোট কে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বলে জানান। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ সভাপতি, মোহাম্মদ আলী ও অন্যান্য নেতৃবৃন্দ।
– শাহজালাল, দিনাজপুর