আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর দিকে উড়ে যাওয়া একটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে মার্কিন বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। ইরানের শাহেদ-১৩৯ ড্রোন রণতরীর দিকে উড়ে যাচ্ছিল। সে সময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ জঙ্গিবিমান সেটিকে গুলি করে।
ইরান উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে এবং এ সপ্তাহে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে দিয়ে এই ঘটনা ঘটল।
-সাইমুন










