হরিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার

মানিকগঞ্জ জেলার হরিরামপুরের লেছড়াগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ১টি বিদেশি রিভলভার, ১টি ব্যাটারি সংযুক্ত বোমা, ৫টি ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার বোমাটি সেনাবাহিনীর ‘বম্ব ডিসপোজাল’ দল ধ্বংস করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে বলেছে আইএসপিআর।
-সাইমুন