নির্বাচিত হলে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে: মোংলায় শেখ ফরিদ

বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সবার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ ফরিদ বলেন, ‘আমার বিপক্ষে যে নির্বাচন করছে বা অন্য দল করছে, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমার। নির্বাচিত হলে এ জনপদে যত মানুষ বসবাস করে সবার নিরাপত্তা আমি নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এই জনপদের প্রত্যেকটা মানুষ নিজ নিজ পরিবারের সঙ্গে বসবাস করবে। এটা আমি নিশ্চিত করব। কেউ অপরাধ করলে আইন তার বিচার করবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী।

আরও উপস্থিত ছিলেন চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ শাহআলম, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, পৌর বিএনপি নেতা মাহমুদ রিয়াদ, পৌর যুবদলের সদস্য সচিব এম. এ কাশেম ও চাঁদপাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেত্রী আয়েশা আক্তারসহ অন্যরা।

-সাইমুন