মসজিদুল হারাম ও নববীর তারাবি-তাহাজ্জুদের সময়সূচি প্রকাশ

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার পবিত্র মসজিদে নববীতে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সুদাইসের অনুমোদনের পর এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এবারের রমজানে বিশ্বজুড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই দুই পবিত্র মসজিদে ইমামতির দায়িত্বে থাকছেন সৌদির প্রখ্যাত আলেমরা।

বিশেষ করে রমজানের শেষ দশ দিনের তাহাজ্জুদ নামাজে মসজিদুল হারামে ইমামতির একটি অংশে অংশ নেবেন স্বয়ং শেখ আল-সুদাইস।

এই দীর্ঘ তারাবিহ নামাজ প্রতি রাতে এশার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং শেষ দশ দিনের বিশেষ তাহাজ্জুদ নামাজ ফজরের আগে সম্পন্ন করা হবে। যারা এ বছর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সুবিধার্থেই আগাম এই সূচি এবং ইমামদের নাম ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

-সাইমুন