রানীশংকৈলে উঠান বৈঠকে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াবস্তি গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
উঠান বৈঠকে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার আহ্বান জানান।
বৈঠকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদ আদিব।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মতবিনিময়ের মাধ্যমে নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মোঃ আমানুল্লাহ আদীব, ঠাকুরগাঁও