আলোচিত ইসলামি বক্তা ও ইসলামী সুন্নী জোটের প্রার্থী মো. গিয়াসউদ্দিন তাহেরী নিজ আসন হবিগঞ্জ-৪-এ ভোট দিতে পারছেন না। নির্বাচনী হলফনামা অনুযায়ী তার ভোটার নিবন্ধন কুমিল্লার দাউদকান্দি উপজেলায় থাকায়, তিনি সরাসরি বা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের প্রতীকে ভোট দিতে সক্ষম হবেন না।
হবিগঞ্জ-৪ আসনে মোট ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটার রয়েছেন, যাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ৯০, নারী ভোটার ২ লাখ ৭১ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এখানে মোট ১৮৩টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে, যেখানে ১ হাজার ১৬টি স্থায়ী এবং ৪১টি অস্থায়ী ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
নির্বাচনী প্রচারে তাহেরীর উপস্থিতি ও সমর্থকদের সক্রিয়তা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করেছে। বিশেষ করে আসনের চা-শ্রমিক ভোটারদের মধ্যে এবার ভিন্ন সমীকরণ তৈরি হয়েছে। চুনারুঘাট ও মাধবপুরের চা-শ্রমিকদের ভোট আচরণ এবারে ধানের শীষ প্রতীককে ঘিরে নতুন রাজনৈতিক দৃশ্যপট তৈরি করেছে।
তাহেরীর সমর্থকরা নির্বাচনী প্রচারণায় উৎসাহী থাকলেও নিজ আসনে ভোট না দেওয়ার বিষয়টি নির্বাচনী পরিবেশে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
সাবরিনা রিমি/










