ছাতক পৌর শহরে গণভোটের ক্যাম্পেইনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক ছাত্রনেতা শরীফ মাহমুদ। মঙ্গলবার দুপুরে ছাতক পৌর শহেরর লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরো পস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, জেলা শিবিরের বর্তমান সভাপতি মেহেদী হাসান তুহিন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মিডিয়া সম্পাদক আব্দুল মমিন, ছাতক উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসেন, উপজেলা শিবিরের বর্তমান সেক্রেটারি রবিউল ইসলাম, পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম ও সেক্রেটারি নাসিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিবির নেতা আফজাল হোসাইন, গোবিন্দগঞ্জ কলেজ শিবিরের সভাপতি মতিউর রহমান, জুনেদ আহমদ। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ গণভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান।