১০ ডিসেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কয়েকদিন থেকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশায় সূর্যের দেখা মিলছে। ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে সমতল ও নদী বিধৌত চা বাগানগুলোয় শীতের প্রকোপ বেশি অনুভূত হয়।অন্যদিকে, তীব্র শীত ও টানা মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন।