রুশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল করেছে যুক্তরাজ্য

লন্ডনে নিযুক্ত এক রাশিয়ান কূটনীতিকের স্বীকৃতি বাতিল করেছে যুক্তরাজ্য। এই সিদ্ধান্তের ফলে ওই কূটনীতিতে বিট্রিশ ছেড়ে দিতে হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধের পর থেকে লন্ডন ও মস্কোর মধ্যে চলমান চরম কূটনৈতিক টানাপোড়েনের মাঝে এই নতুন পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলল।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মস্কোর গৃহীত যেকোনো পদক্ষেপকে উত্তেজনা বৃদ্ধি হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে।

এর আগে গত ১৫ জানুয়ারি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথে জড়িত থাকার কারণে মস্কো একজন ব্রিটিশ দূতাবাস কর্মীকে বহিষ্কার করছে। কূটনীতিকের দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার কথা ছিল। মন্ত্রণালয় আরও জানিয়েছে, লন্ডন যদি পরিস্থিতি আরও খারাপ করার সিদ্ধান্ত নেয়, তবে মস্কোও একই প্রতিক্রিয়া জানাবে।

তারা একই দিনে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।বিট্রিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়ার গত মাসে একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত এবং কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এর ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে অফিস।

মন্ত্রণালয় ওই কর্মচারীর স্বীকৃতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে তাকে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

-সাইমুন