রমজানে সাশ্রয়ী দামে দুধ ও মাংস বিক্রির সিদ্ধান্ত

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে দুধ, গরু ও মুরগির মাংস এবং ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছরের মতো এবারও রোজায় সাধারণ মানুষের জন্য এসব পণ্য সাশ্রয়ী দামে সরবরাহ করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজানকে কেন্দ্র করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, চামড়া ছাড়া (ড্রেসড) ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি পিস ৮ টাকায় বিক্রি করা হবে।

এ উদ্যোগের আওতায় সারা দেশে ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির ব্যবস্থা করা হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হলে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশসহ কয়েকটি দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর তারিখ নির্ধারিত হবে।

আফরিনা সুলতানা/