ভোটের দিন সুইডেন দূতাবাসের সব কার্যক্রম বন্ধ থাকবে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকায় সুইডিশ দূতাবাসের ভিসা ও মাইগ্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের কারণে ওই দিন সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় রেখে নিম্নলিখিত সেবাগুলো বন্ধ থাকবে:
ভিএফএস গ্লোবাল (VFS Global): ভিসা আবেদন কেন্দ্র।
ভিএসি সুইডেন (VAC Sweden): সুইডিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
মাইগ্রেশন বিভাগ: দূতাবাসের অভ্যন্তরীণ মাইগ্রেশন শাখা।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি সরাসরি সেবার পাশাপাশি টেলিফোনেও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হবে না। জরুরি প্রয়োজনে বা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আবেদনকারীদের নিজ নিজ পরিকল্পনা পরিবর্তন করে নির্বাচনের আগে বা পরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ছবি: “এম্বাসি অব সুইডেন ইন ঢাকা” ফেসবুক পেজ থেকে নেয়া।
ভিসা আবেদনকারী এবং যারা পাসপোর্ট সংগ্রহের অপেক্ষায় আছেন, তাদের এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে আগেভাগে ভিএফএস গ্লোবাল বা দূতাবাসের সাথে সমন্বয় করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনের দিন নিরাপত্তা এবং সাধারণ ছুটির বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লামিয়া আক্তার