শিবগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মহাস্থানে প্রচার কর্মসূচি

ভেদাভেদ ভুলে উন্নয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বানে শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুর নেতৃত্বে মহাস্থানে একটি বড় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মহাস্থান বাসস্ট্যান্ডে অবস্থিত হাফিজুর রহমান হিরুর কার্যালয় থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণে বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলমের পক্ষে গণসংযোগ শেষে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি মহাস্থানের গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে হাফিজুর রহমান হিরু বলেন, “দলীয় স্বার্থ ও এলাকার উন্নয়নের কথা চিন্তা করে সব ধরনের বিভেদ ভুলে তারেক রহমানকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এজন্য বিএনপির মনোনীত প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে ভোটের মাধ্যমে বিজয়ী করে তারেক রহমানকে শিবগঞ্জের এই আসন উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে এলাকার উন্নয়ন হবে কিনা। তাই সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

এসময় আরও বক্তব্য দেন রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবলু ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ হিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন লালমিয়া, তরিকুল ইসলাম ফাইন, রবিউল ইসলাম রবি, এমাদুল হক, রাসেল রহমান, রফিকুল ইসলাম টুলু, ইব্রাহীম, আপেল, রব্বি ইসলাম, সুজন ইসলাম, রফিকুল ইসলাম, নিপু মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।

 গোলাম রব্বানী শিপন,মহাস্থানগড় /