পাঁচবিবির সীমান্ত পাড়ে ধানের শীষের নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী এলাকায় জয়পুরহাট-০১ আসনে ধানের শীষ প্রতীকের একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সম্পাদক সুলতান মাহমুদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, সাবেক উপজেলা যুবদল সম্পাদক আবু সাঈদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, সাবেক সম্পাদক মজিবর রহমান, কবির হোসেন মেম্বার, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান, নয়ন হোসেন প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-ইমরান মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সালেহ মুছা (মুন্না), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মাহমুদ আপেল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হক ও সম্পাদক মোঃ লাদেন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট/