আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদক থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে এক পাঠানো চিঠিতে এ আহ্বান জানানো হয়। দুদক সূত্রে এ খবর জানা গেছে।
ওই চিঠিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সৎ, যোগ্য প্রার্থী নির্বাচন করা অপরিহার্য। সচেতন ও দায়িত্বশীল ভোটারই পারে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
তিনটি স্লোগান প্রচারের জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এগুলো হলো ‘দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন’, ‘দুর্নীতির বিরুদ্ধে হোক, তারুণ্যের প্রথম ভোট’ এবং ‘সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।
-সাইমুন










