বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তারেক রহমান

শনিবার সকালে (৩১ জানুয়ারি) বগুড়া জেলায় নাজগার্ডেনে বিএনপির মতবিনিময় সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুবুর রহমান,বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু সহ অন্য নেতৃবৃন্দ।

শাহাদাত হোসেন বগুড়া