পাঁচবিবির আটাপুর ইউনিয়নে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার বিকেলে আটাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উচাই জেরকা এস সি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত এই বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলজার হোসেন ।

‎জেলা যুবদলের সদস্য মাহমুদ হোসেন মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও আটাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু।
‎বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,
জেলা কৃষক দলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওযান, আটাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু ফয়সাল, সম্পাদক শ্রী সুশান্ত কুমার ঘোষ ও সহ সম্পাদক মেহেদী হাসান মুন্না প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধিঃ