নাসিরনগরে পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার-১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে নাসিরনগর থানা পুলিশ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ৩০ জানুয়ারি নাসিরনগর থানার এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১৩নং ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের আনসার মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তার বসতঘর থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো SUZUKI 150CC কালো রঙের, YAMAHA R-15 160CC নীল রঙের এবং Discover 110CC লাল-কালো রঙের।

গ্রেপ্তার হওয়া আনসার মিয়া ৩০ বছর বয়সী, সঞ্জীব আলীর পুত্র ও আনোয়ারা বেগমের সন্তান। তার বাড়ি ধরমন্ডল গ্রাম, ওয়ার্ড নং-৫, ১৩নং ধরমন্ডল ইউনিয়ন, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় নাসিরনগর থানায় পেনাল কোড ৪১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া