রুশ তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস :নতুন এপস্টেইন নথি

ছবিঃ সংগৃহীত

মার্কিন বিচার বিভাগ সম্প্রতি প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের প্রায় ৩০ লাখ নথির একটি নতুন কিস্তি প্রকাশ করেছে। এ নথি প্রকাশের পর ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাজপরিবার, রাজনৈতিক ও প্রযুক্তি ব্যক্তিত্বদের নাম উঠে এসেছে।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও ডেইলি মেইল অনুসারে, এপস্টেইন গৃহবন্দী অবস্থান থেকে মুক্তি পাওয়ার মাত্র দুই মাসের মধ্যে প্রিন্স অ্যান্ড্রুকে (মাউন্টব্যাটেন-উইন্ডসর) বাকিংহাম প্রাসাদে আমন্ত্রণ করেছিলেন। ২০১০ সালের সেপ্টেম্বরের এক ই-মেইলে ‘দ্য ডিউক’ নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রাসাদে আসার আহ্বান পাঠানো হয়েছিল। যদিও রাজপরিবার এই তথ্য যাচাই করেনি, এটি নতুনভাবে বিতর্ক সৃষ্টি করেছে।

নথিতে দেখা গেছে, এপস্টেইন প্রিন্স অ্যান্ড্রুকে পরিচয় করাতে চেয়েছিলেন ২৬ বছর বয়সী এক রুশ তরুণীর সঙ্গে। একই ফাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নামও উঠে এসেছে।

ডেইলি স্টার-এর প্রতিবেদনে বলা হয়েছে, নথিতে দাবি করা হয়েছে, গেটস এক রুশ তরুণীর সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন। তবে গেটসের মুখপাত্র এই দাবিকে “চরম হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা” বলে খণ্ডন করেছেন।

জেফরি এপস্টেইনের এই নথি থেকে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির গোপন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজঃ সংগৃহীত

বেলাল হোসেন/