১২২তম প্রাইজবন্ড ড্র রবিবার

১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত হবে। তথ্যটি জানিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রটি সিঙ্গেল কমন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে মোট ৪৬টি পুরস্কার থাকবে: ছয় লাখ টাকার একটি, তিন লাখ পঁচিশ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ড্র সম্পন্ন করা হবে।

আফরিনা সুলতানা/