জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে পাঁচবিবিতে ধানের শীষের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে পাঁচবিবি তিনমাথা গোহাটি ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে প্রায় ১০ হাজার নারী-পুরুষ বিএনপি নেতাকর্মী অংশ নেন। স্লোগান মুখর মিছিলটি তিনমাথা থেকে বাজার হয়ে পাঁচমাথা প্রদক্ষিণ করে পুনরায় গোহাটি ময়দানে এসে শেষ হয়।
মিছিলের স্লোগান পরিচালনা করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক রেজাউল ফেরদৌস রাইট, জয়পুরহাট জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, সাবেক ছাত্রদল নেতা জনাবুর রহমান জনি, সাবেক ছাত্রদল নেতা ও কণ্ঠশিল্পী এম আই মিঠু, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, আবুল খায়ের মোহাম্মদ স্বপন, জেলা যুবদল নেতা আনিসুর রহমান, গোলাম রাব্বানী, ইকবাল হোসেন, রিপন আকন্দ, শফিকুল, মিজান, রহিদুল মামুন, যুবদল নেতা নয়ন প্রধান ও সাব্বির।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক এম আই রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল, সদস্য সচিব মামুন দেওয়ান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাব্বি।
এছাড়াও বাগজানা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক রাজু মাস্টার। ধরনজি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আয়নুল হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মহিলা দলের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট/








