ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার ১৪ জানুয়ারি ২৬ নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা এম এ হান্নান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন কাসেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, ইউনিয়ন সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল আবদাল, মিনহাজুল কবির মিটু, কাউছার মিয়া, মরহুমের পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, মো. কাউছার আহমেদ, মো. আব্বাস মিয়া, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, আব্দুল কাদের সেন্টু, আব্দুল্লা আল মামুন, ইয়াছিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্য তাকিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রুবেল মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা মরহুম সৈয়দ মোর্শেদ কামালের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির জন্য তাঁর আজীবন ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া










