নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রতীক ধানের শীষের সমর্থনে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, এটি সিরাজপুর ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত স্মরণকালের সেরা মহিলা সমাবেশ। সমাবেশে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হামিদুল হক, নোয়াখালী










