কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ২৬ ইয়াবা

কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকায় পৃথক অভিযানে ২৬ (ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গত ২৯ জানুয়ারি রাত ০৯.২০ ঘটিকার সময় পেকুয়া থানার এসআই মোঃ সোহেল রানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া হইতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ফারুক (৪১), পিতা-নুরুল হুদা, মাতা-মমতাজ বেগম, সাং-উত্তর মেহেরনামা, আব্দুল হামিদ সিকদার পাড়া, ৬নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজারকে ইয়াবা বিক্রয়কালে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়।

এছাড়াও একই তারিখ ০৯.৩৫ ঘটিকার সময় পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া পেকুয়া থানাধীন সদর ইউপিস্থ মধ্যম বাইম্যাখালী হইতে মাদক ব্যবসায়ী রেজাউল করিম (২৬), পিতা-জানু মিয়া, মাতা-জিগারা বেগম, সাং-দক্ষিণ মইয়াদিয়া, ০৩ নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউনিয়ন, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজারকে মাদক বিক্রির সময় ১১ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

পেকুয়া, কক্সবাজার।