টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এলেঙ্গা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এর আগে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুর রাজ্জাক, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক এবং খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান বায়েজিদ প্রমুখ।
এ সময় জামায়াত ইসলামীর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত ইসলামিকে বিজয়ী করার আহ্বান জানান।
-সাইমুন










