ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল নেত্রকোনার কলমাকান্দায়

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের একটি পর্যবেক্ষক টিম অবস্থান নিয়েছে।

পর্যবেক্ষক টিমে রয়েছেন:

প্যাট্রিসিয়া ক্যাভানাঘ (Patricia Cavanagh), পর্তুগালের নাগরিক ও লং টার্ম অবজারভার

কার্লোস গুয়েরেইরো (Carlos Guerreiro), বেলজিয়ামের নাগরিক ও লং টার্ম অবজারভার

স্থানীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উদযাপন উপলক্ষে পর্যবেক্ষকরা তাদের ওপর অর্পিত সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তারা ইতোমধ্যেই দায়িত্ব পালন শুরু করেছেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পর্যবেক্ষক দল মাঠপর্যায়ে নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

এদিকে, পর্যবেক্ষক দলের আগমনকে ঘিরে উপজেলার প্রতিটি দপ্তরে প্রশাসনিক কার্যক্রম তৎপর দেখা গেছে।

– পলাশ পাল,নেত্রকোনা