ভুক্তভোগী মো. জিয়া (২৮) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব। তিনি অভিযোগ করেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী জাহাঙ্গীর (৫৫) তাকে এলাকায় প্রবেশ করলেই গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব জুয়েল বলেন, গাজী জাহাঙ্গীর এলাকায় একজন চিহ্নিত ভূমিদস্যু। তিনি নিয়মিত রাতের আঁধারে মাটি কাটেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও এখনো গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরো বলেন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজেপি থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হবো বলে প্রচার করলে গাজী জাহাঙ্গীর আমার ওপর আরো ক্ষিপ্ত হয়েছেন। অভিযুক্তের ছেলে সায়মনও ফোনে বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এসব কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বর্তমানে আমার বাড়ি আব্দুলাহপুরের করেরগাও এলাকায় যেতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গাজী জাহাঙ্গীর একসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন।
অভিযোগের বিষয়ে গাজী জাহাঙ্গীর বলেন, একটি মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। জিডি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
-সাইমুন










