বনানী ক্লাব লিমিটেডের অ্যানুয়াল পিকনিক–২০২৬ গত ২৪ জানুয়ারি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পিকনিক আয়োজনের স্থান ছিল পূর্বাচল ক্লাব। দিনব্যাপী এ আয়োজনে ক্লাব সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনও অংশ নেন।
পিকনিকে উপস্থিত ছিলেন বনানী ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের মেম্বার অ্যাডমিন মাকিন-উর-রশিদ (রসি) এবং মেম্বার ফাইন্যান্স অনিক ঘোষ।
দিনভর পিকনিকজুড়ে ছিল নানা আয়োজন। শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের মজার খেলা ও বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি ক্লাব সদস্যদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যায় উপস্থিত সবাইকে নিয়ে আনন্দমুখর পরিবেশে পরিবেশিত হয় র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী, ট্রাইবাল ড্যান্স এবং ফায়ার-শো।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন ক্লাব সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং বন্ধনকে আরও দৃঢ় করে। এবারের আয়োজনেও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
-সাইমুন










