রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাংকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সমষপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
সোমবার দুপুরে নিজ বাড়ির পাশের জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বাগমারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাজশাহী পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,
ফজলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রাং এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী/










